বাজিতপুরে ডাকাতির সময় ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে ডাকাতির সময় যমজ দুই ভাইয়ের হাতে মারা গেছেন রবিউল ইসলাম (৩০) নামের এক ডাকাত। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ভাগলপুর-পীরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন রবিউলের আত্মীয়রা।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিলালপুর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামের লোকমান আলীর দুই যমজ ছেলে বাছির আলী (২১) ও নাসির আলী (২১) বাড়ি থেকে সিলেটের উদ্দেশে রিকশায় করে দিলালপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। ভাগলপুর-পীরপুর এলাকার মাঝামাঝি স্থানে এলাকার চিহ্নিত ডাকাত রবিউল তাঁদের মারপিট করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। ডাকাতের সঙ্গে দুই ভাইয়ের ধস্তাধস্তির একপর্যায়ে তাঁরা ডাকাতের কাছ থেকে একটি রামদা কেড়ে নেন। এ সময় দুই যমজ ভাই মিলে রামদা দিয়ে কুপিয়ে রবিউলকে হত্যা করেন।এদিকে রবিউলের বাবা আবদুল হামিদ তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।