বাজিতপুরে তিন চোরকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর-গজারিয়া মহাসড়কের পাশে গতকাল মঙ্গলবার ভোরে এয়ারটেল টাওয়ারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে তিন চোর জনতার হাতে ধরা পড়ে। জনতা তাঁদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাঁরা হলেন: মিঠামইন উপজেলার মো. আমিন শেখ (৩২), মো. রফিকুল ইসলাম (৩০) ও বরিশালের হেলাল মিয়া (২৪)। এ ছাড়া তাঁদের ব্যবহূত একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।