বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় রাশিদ ভূইয়া (৭২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত পাঁচজন।হতাহতের ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায় উপজেলার পিরিজপুর ইউনিয়নের নিলখী গ্রামে। নিহত রাশিদের ভাইয়ের মেয়ে রওশন আরাকে (৪০) গুরুতর আহত অবস্থায় বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাশিদের স্ত্রী বেবি আক্তার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বাজিতপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে উপজেলার নিলখী দাখিল মাদ্রাসার সুপার শামসুল ইসলাম খানকে।