বাজিতপুরে শিশু ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গত রোববার ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দরিদ্র রিকশাচালকের ১১ বছরের শিশুকন্যা গত রোববার বিকেলে বাড়ি থেকে বাজিতপুর বাজারে যাচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পৈলানপুর গ্রামের ওয়াসিম মিয়া (৩০) শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে বাজারের পাশের জঙ্গলে নিয়ে যান। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওয়াসিম পালিয়ে যান। লোকজন শিশুটিকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কর্মরত চিকিৎসক আবুল হাশিম জানান, চিকিৎসার পর শিশুটি অনেকটা সুস্থ। ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হতে পরীক্ষার জন্য গত সোমবার তাকে সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়।