বাজিতপুরে শিশু ধর্ষণের শিকার, কিশোর কারাগারে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. রাজীব মিয়াকে (১৮) গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার সাহাপুর পাথারিয়াহাটি নোয়াহাটা গ্রামের বাসিন্দা।পুলিশ ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রী (৯) বাজিতপুর সদরের দিঘীরপাড় বোডের বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে তাকে রাজীব একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন। তার চিৎকারে ভবনের মালিকসহ লোকজন ছুটে আসেন। তাঁরা রাজীব মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রাজীবকে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা মঙ্গলবার (গতকাল) সম্পন্ন হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. তালিব হোসেন জানান, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।