প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ অর্থবছরের ২০৮ কোটি ১৫ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন করা হয়। কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ জানান, বাজেটে সর্বোচ্চ ১৩৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনসন খাতে। প্রস্তাবিত বাজেটের মধ্যে ১৯০ কোটি টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেবে৷