বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ২০১৫-১৬ অর্থবছরের ২ কোটি ৯১ লাখ ৫১ ৮২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ এ বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট খরচ দেখানো হয়েছে ২ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ৬১৩ টাকা। উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৯ লাখ ১৭ হাজার ২১৩ টাকা। বাজেট ঘোষণা উপলক্ষে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সৈকত গুহর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হাসান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি |