প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন আগামী ১ জুন বিকেল পাঁচটায় শুরু হচ্ছে। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রোববার এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উত্থাপন ও পাস করা হবে। এর আগে সংসদের দশম অধিবেশন ২৪ এপ্রিল শুরু হয়ে ৪ মে শেষ হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক