বাজেট অধিবেশন বসছে ৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী ৫ জুন শুরু হবে। ওই দিন বিকেল পাঁচটায় সংসদের বৈঠক বসবে। এই অধিবেশনে ২০২২–২৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে ৯ জুন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। আজ বুধবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করেন। তবে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত দুটি বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হয়েছিল। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবার অধিবেশন দীর্ঘ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।