বাজেট অধিবেশন শেষ হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। নবম জাতীয় সংসদের এটি পঞ্চম অধিবেশন। গত ২ জুন এ অধিবেশন শুরু হয়। ১০ জুন সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের বাজেট পেশ করেন। বাজেটের ওপর ৪০ ঘণ্টারও বেশি সময় আলোচনার পর ৩০ জুন চলতি অর্থবছরের বাজেট পাস হয়।এ ছাড়া এ অধিবেশনে গতকাল বুধবার সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ সদস্যের এ কমিটি গঠনের প্রস্তাব করেন।বাজেট অধিবেশনের প্রথম দিন বিরোধী দল সংসদে যোগ দিয়েছিল। এর পর আর তারা সংসদে ফেরেনি।