বাজেট আলোচনায় মমতাজের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গেয়েছেন আওয়ামী লীগের সাংসদ শিল্পী মমতাজ বেগম।
মমতাজ বেগম শুরুতেই গান, ‘যত দিন রবে পদ্মা, মেঘনা, গৌরী যমুনা বহমান, তত দিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
মমতাজ বেগম তাঁর ১০ মিনিটের বাজেট বক্তৃতা শেষও করেন গান দিয়ে। ‘হায় রে বাঙালি, ওরে বাঙালি, তোরা বুঝবি রে একদিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন। শেখ হাসিনার জন্য আছে মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে ওসব কথা বলাই যেতো না।...’
এ সময় উপস্থিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মিত হাসতে দেখা যায়।