বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর কাঁকনহাট পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। গতকাল সোমবার পৌরসভার মেয়র আবদুল মজিদ এই বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক কোটি ৯২ লাখ ২৩ হাজার ৭৬৩ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৭ কোটি ২১ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ১৬৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ২০ লাখ টাকা।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী