বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের জন্য ১৭ কোটি ২১ লাখ ৫৯ হাজার ২০৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মেয়র মোহাম্মদুর রহমান এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে দুই কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৬০১ টাকা।
বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে, এক কোটি ৩৬ লাখ সাত হাজার টাকা।