প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ অর্থবছরের জন্য ৪০ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান। গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঢাকায় লিয়াজোঁ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই বাজেট ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়। বাজেটের ১২ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব খাতে ও ২৮ কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।
বরিশাল অফিস