বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২০১৪-২০১৫ অর্থবছরের ২৯ কোটি ৯২ লাখ ৮১ হাজার ৫৮৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিকদের ওপর কোনো হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করে গতকাল সোমবার বেলা ১১টায় পৌর কার্যালয়ের সভাকক্ষে মেয়র মোহাম্মদ হারুনুর রশিদ বাজেট ঘোষণা করেন। বাজেটে উন্নয়ন খাতে ২৪ কোটি ৫০ লাখ টাকা, রাজস্ব খাতে পাঁচ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৮৫৩ টাকা ধরা হয়েছে। রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৭৭৯ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৮২ লাখ ১৫ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে এক কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৫৮৩ টাকা এবং রাজস্ব তহবিল থেকে উন্নয়ন বাজেটে স্থানান্তর করা হয়েছে এক কোটি ৫০ লাখ টাকা। উন্নয়ন বাজেটে বিভিন্ন খাতে সরকার থেকে নয় কোটি ৫০ লাখ টাকা প্রাপ্তি ধরা হয়েছে।