বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘনালার বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে সদর ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল, শিক্ষাবিদ নলেন্দ্র লাল ত্রিপুরা, পূর্ণেন্দু বিকাশ চাকমা, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। ২০১৫-২০১৬ অর্থবছরে বাজেট ধরা হয়েছে ৬৪ লাখ ১১ হাজার ৬৭৮ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ৬৬ হাজার ১৮ টাকা। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি|