বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের ৯ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটায় পৌর কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র এনামুল হক বাদল। পৌরসভা সূত্রে জানা গেছে, এতে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শাহ গিয়াস, কিশোর কুমার ঘোষ, পৌরসভার প্রকৌশলী নুরুল আলম প্রমুখ।