বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৮১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার নবনির্বাচিত মেয়র নায়ার কবীর গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এ বাজেট ঘোষণা করেন। পৌরসভার ভাষ্যমতে, ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ৩৩ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা আয় ও ২৯ কোটি ৮২ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে বাজেটে ৮১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আয় ও ৭৯ কোটি ৫১ লাখ ৮৫ টাকা উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা। গতকাল পৌর ভবনের সম্মেলনকক্ষে মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব ফারুক মিয়া, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ প্রমুখ।