বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ইউপি ভবনে ৬৫ লাখ ৯৪ হাজার টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী। বাজেটের আয়-ব্যয় ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সচিব মো. আবুল কাশেম। চেয়ারম্যানের সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নেন প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, পরিবার পরিকল্পনা পরিদর্শক উত্তম কুমার নাথ, ইউপি সদস্য নুরুচ্ছাপা বেগম, মো. জোবাইরুল হক, কামাল উদ্দিন, মো. আতাউল্লাহ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক শেখ ইমরুল চৌধুরী, স্থানীয় সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী প্রমুখ।