প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের প্রাক্-বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের পরিমাণ ৪৮ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ২৩৭ টাকা। মেয়র জান্নাতুল ফেরদৌস গতকাল শনিবার পৌর সম্মেলন কক্ষে এই বাজেট পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। বাজেটে পৌর এলাকার সৌন্দর্য, উন্নত যোগাযোগব্যবস্থা, পৌর মার্কেট, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাসহ ভৌত অবকাঠামো নির্মাণ এবং বিশুদ্ধ পানি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর কার্যালয়ের কর্মকর্তারা বলেন, বাজেটে রাজস্ব খাতে প্রায় ৩ কোটি এবং উন্নয়ন খাতে প্রায় ৭ কোটি টাকা আয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ২ কোটি ৯৪ লাখ ও উন্নয়ন খাতে ৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।