বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রায় ৪২ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয়-ব্যয় সমান দেখানো হয়েছে। কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও পৌরসভা যৌথভাবে উন্মুক্ত বাজেট ঘোষণা ও জনগণের প্রত্যাশা শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। পৌর মিলনায়তনে গতকাল সোমবার মেয়র আবদুল জলিল পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে এ বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। তবে এ বাজেট গত অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় চার কোটি টাকা বেশি।