বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার পৌর মেয়র আবদুল জলিল খন্দকার ২৫ কোটি ২০ লাখ টাকার এই বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে পৌরসভা চত্বরে মেয়রের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ওসি নজরুল ইসলাম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এ টি এম আমিনুল হক, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছার রহমান।