বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে। গতকাল রোববার বিকেলে পৌরসভার সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে ওই বাজেট উপস্থাপন করেন মেয়র মো. আমজাদ হোসেন সরকার। বাজেটে শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হয়, এতে পৌরসভা পরিচালিত একটি কলেজ গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। শহরের ১৫ নম্বর ওয়ার্ডে একটি শিশুপার্ক, সুপার মার্কেট স্থাপন, বিমানবন্দর সড়ককে চার লেনসহ উন্নয়ন খাতে ৭৬ কোটি ৬৫ হাজার টাকার ব্যয় প্রস্তাব করা হয়। অনুদান, ঋণসহ সমপরিমাণ আয় দেখানো হয়েছে ওই বাজেটে। কেব্ল টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় বাজেট অনুষ্ঠানটি।