প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য সাড়ে ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস গতকাল সোমবার বিকেলে এ বাজেট ঘোষণা করেন। পৌরসভার ভাষ্যমতে, এবারের বাজেটে নতুন করে করারোপ করা হয়নি। বাজেটে ৫৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৬৭২ টাকা আয় ও ৫৬ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ১২৮ টাকা ব্যয় ধরা হয়। এর মধ্যে রাজস্ব আয় ৮ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯০০ এবং উন্নয়ন খাতে আয় ৪৭ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ৭৭২ টাকা। ভারপ্রাপ্ত মেয়র বলেন, বাজেটে শিশুদের জন্য পার্ক ও একটি ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। গতকাল পৌর ভবনের সম্মেলনকক্ষে বাজেট উপস্থাপন করা হয়।