বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ২০১৬-১৭ অর্থবছরের বাজেট গতকাল সোমবার দুপুরে ঘোষণা করা হয়েছে। এতে আয় ধরা হয়েছে ৭৭ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৮২ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা। পৌর মেয়র ইসমাইল খোকন পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।