প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর পৌরসভার আগামী ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র নাসির উদ্দিন আহম্মদ। গতকাল সোমবার দুপুরে পৌর মিলনায়তনে ৫৯ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকার এই বাজেট ঘোষণা করা হয়। বাজেটে নাগরিকদের জন্য নতুন করে কোনো ধরনের কর আরোপ করা হয়নি। এতে পৌরসভার সড়ক উন্নয়ন, পানি সরবরাহ, স্যানিটেশন ও সৌন্দর্যবর্ধনকে অগ্রাধিকার দেওয়া হয়। বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, শহরের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।