বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশনে ১ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকা আয় ও ১ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার হামিদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার মজিবর রহমান প্রমুখ।