বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল করিম গাজীপুর পৌরসভা মিলনায়তনে ওই বাজেট উপস্থাপন করেন। এ সময় ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ আ ক ম মোজাম্মেল হক, টঙ্গী পৌরসভার মেয়র আজমতউল্লাহ খান, গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কমিশনার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাজেটে আয়ের মূল উৎস হিসেবে দেখানো হয়ছে ভূমি উন্নয়ন ও হস্তান্তর কর, ইজারা, লাইসেন্স।