বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের ৩৭ লাখ ৬৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।গতকাল সোমবার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস খান। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল দুপুরে বাজেট ঘোষণার সময় ইউপি সদস্য ও স্থানীয় সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। বাজেটে ৩৭ লাখ ৬৪ হাজার ৬৩৫ টাকা আয় ও ৩৭ লাখ ২৬ হাজার ৬১৩ টাকা ব্যয় ধরা হয়েছে।