বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ২০১৫-১৬ অর্থবছরের ১ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার ৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত শনিবার বিকেলে চরদুয়ানী ইউপির চেয়ারম্যান কামরুল ইসলাম এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে চরদুয়ানী ইউনিয়ন কমপ্লেক্স ভবনে চেয়ারম্যান কামরুল ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা বক্তব্য দেন। এ সময় ওই ইউনিয়নের তিন শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।