প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত রোববার দুপুরে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র মোস্তফা কামাল ২৭ কোটি ৫ লাখ টাকার এই বাজেট ঘোষণা করেন। বাজেটে পৌরসভার রাজস্ব খাতে ৪ কোটি ৫০ লাখ, উন্নয়ন খাতে ৩ কোটি এবং প্রকল্প খাতে ২০ কোটি টাকা রাখা হয়েছে। এ সময় পৌরসভার সচিব ওহাবুল আলম, নির্বাহী প্রকৌশলী কবির হোসেন, কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধি