প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১৫ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট পেশ করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন। গত অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ আদায় হয়েছে বলে বাজেটে উল্লেখ করা হয়।