প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় গতকাল রোববার ২০১৫-১৬ অর্থবছরের ৯ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৬০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে পৌরসভার কার্যালয়ে মেয়র মো. আনোয়ার হোসেন এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে ৯ কোটি ১৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা ব্যয় এবং ২ লাখ ২৪ হাজার টাকার উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি|