প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলাবদ্ধতা দূর করা, খাল সংস্কার-সংরক্ষণ এবং দখল-দূষণ প্রতিরোধের অঙ্গীকার নিয়ে বরিশাল সিটি করপোরেশনের ২০১৫-২০১৬ অর্থবছরের ৪২৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০১৪-১৫ অর্থবছরের ১৪৭ কোটি ৪৭ লাখ ১০ হাজার ১৯৬ টাকার সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সিটি মেয়র আহসান হাবিব কামাল নগর ভবনের সম্মেলন কক্ষে ওই বাজেট ঘোষণা করেন। বাজেট বক্তব্যে মেয়র বলেন, ৫৮ বর্গকিলোমিটার মহানগরের সীমিত আয় দিয়ে উন্নয়নকাজ বাস্তবায়ন করা খুবই কঠিন। তারপরও নগরবাসীর ওপর বাড়তি করের বোঝা না চাপিয়ে নতুন বাজেট ঘোষণা করা হয়েছে।