প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি ও জমির ওপর কর বৃদ্ধি করে পাবনার চাটমোহর পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের ৯ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভার সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা করেন মেয়র মির্জা রেজাউল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনও বেগম শেহেলী লায়লা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল করিম খান, ফরিদপুর পৌরসভার মেয়র কামরুজ্জামান মাজেদ, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান প্রমুখ। পাবনা অফিস|