বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬-১৭ অর্থবছরের জন্য ৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভা। গতকাল দুপুরে তারাব পৌরসভার কার্যালয়ে বাজেট ঘোষণা করেন মেয়র হাসিনা গাজী। এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গাজী গোলাম দস্তগীর, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর মেয়র জানান, ২০১৬-১৭ অর্থবছরে ৭৮ কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে জলাবদ্ধতা দূরীকরণ ও পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়নের কাজ অগ্রাধিকার প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে।