বাজেট ঘোষণা করা হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে আজ সোমবার সকালে। নগর ভবনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে বাজেট ঘোষণা করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, বাজেট ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরের মূল বাজেট ছিল ১ হাজার ৯৯৫ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা। আজ গত অর্থবছরের সংশোধিত বাজেটও পাস করা হবে।