বাজেট দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের চাকরি, সামাজিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা দেওয়াসহ ১২ দফা প্রস্তাবনা নিয়ে গতকাল বুধবার বরিশালে প্রতিবন্ধীবান্ধব সিটি বাজেট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এ আলোচনায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম। উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হচ্ছে সিটি করপোরেশনের বাজেট অধিবেশনে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করে মতপ্রকাশের সুযোগ প্রভৃতি।