প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘ন্যাশনাল বাজেট-২০১৭-১৮: পেভিং দ্য ওয়ে টু ভিশন ২০২১/৪১’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিইএসডি) উদ্যোগে গত শনিবার বনানী ক্যাম্পাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, জেনারেল ইকোনমিকস ডিভিশন অ্যান্ড প্লানিং কমিশনের সদস্য সামছুল আলম, এফবিসিসিআইয়ের সভাপতি মো. সফিউল ইসলাম, সিপিডির ডিসটিঙ্গুইসড ফেলো মুস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মাদ এ আরাফাত প্রমুখ। বিজ্ঞপ্তি