বাজেট নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ‘বাজেট ২০১১-১২’ শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। গতকাল সকাল ১০টায় আইবিএসের সেমিনার কক্ষে আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোখলেছুর রহমান এতে সভাপতিত্ব করেন।