বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১০ মার্চের মধ্যে প্রস্তাব বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে পাঠাতে বলা হয়েছে। এর পাশাপাশি এনবিআরে একটি সফট কপিও পাঠাতে হবে।

আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট চেম্বার ও সমিতিগুলো বাজেট প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে পাঠাবে। আর সেই প্রস্তাবমালার একটি সফট কপি এনবিআরের ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা হলো: [email protected]

এ ছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা সমিতির সদস্য নয়; তারা সরাসরি প্রধান বাজেট সমন্বয়কারীর কাছে কিংবা ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

এ ছাড়া শিগগিরই ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীদার সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করবে এনবিআর। এনবিআরের প্রথম সচিব (শুল্ক গোয়েন্দা ও নিরীক্ষা) মোহাম্মদ আকবর হোসেনকে প্রধান বাজেট সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।