বাজেট বিষয়ে খালেদা জিয়ার বক্তব্য অজ্ঞতাপ্রসূত: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট বিষয়ে খালেদা জিয়ার বক্তব্যকে অজ্ঞতাপ্রসূত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার সংসদের বাজেট বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। গত মঙ্গলবার খালেদা জিয়া ‘বিএনপির বাজেট ভাবনা’ শিরোনামে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে দলের বক্তব্য উপস্থাপন করেন। সেখানে দেওয়া বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ‘উনি সংসদে এসে সেই বিবৃতি দিতে পারতেন। দুঃখজনক হলো, সংসদে এসে দিলেন না। বক্তব্য দিয়েছেন সংসদের বাইরে বসে। তাঁর ওই বক্তব্য থেকে বিশেষ কোনো প্রস্তাব আসেনি। কে না জানে, ২০০১ থেকে ২০০৬ ছিল সীমাহীন দুর্নীতি ও লুটপাটের সময়।’মুহিত বলেন, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। বিশ্বব্যাংক দুর্নীতির সম্ভাবনা নিয়েই চিন্তিত। প্রস্তাবিত বাজেটকে ‘ঘাটতির বাজেট’ বলে বিরোধীদলীয় নেতা যে মন্তব্য করেছেন সে সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, তুলনামূলকভাবে এই বাজেটে ঘাটতি কম। ঘাটতি কোথায় বেড়েছে?আন্তর্জাতিক মুদ্রা তহবিল নিয়ে খালেদা জিয়ার বক্তব্যকেও ‘অজ্ঞতাপ্রসূত’ বলে মন্তব্য করেন আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আইএমএফের কাছ থেকে আমরা যে ঋণ নিয়েছি, তা চার্জ ফ্রি। কোনো বাড়তি শর্ত নেই। আমি এবং প্রধানমন্ত্রী যে শর্ত দেখিয়েছি, এর বাইরে কোনো শর্ত দেখাতে পারলে আমি পদত্যাগ করে চলে যাব। বরং বিএনপির সময় আইএমএফ থেকে অধিক সুদে এবং বহু শর্তে ঋণ নেওয়া হয়েছিল।’ বিশ্বব্যাংকের সাতটি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে বিরোধীদলীয় নেতা যে অভিযোগ করেছেন সে সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘এই সাতটি প্রকল্প সম্পন্ন হয় তাঁর (খালেদা জিয়া) সময়ে। এগুলোর বিষয়ে বিশ্বব্যাংক তদন্ত শুরু করেছে। দুর্নীতি দমন কমিশনের কাছে আমিই মামলাগুলো তুলে দিয়েছি।’ বাজেট উপস্থাপনের পর সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।