প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাজনৈতিক সরকারের বাজেট তো রাজনৈতিকই হবে। বাজেট যত বড় হবে, তত বেশি উন্নয়ন হবে। দেশে মানুষ বেড়েছে, তাই বাজেটের আকারও বাড়বে—এটাই স্বাভাবিক।’ দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে গতকাল শুক্রবার সুনামগঞ্জের ছাতকে এসব কথা বলেন। গতকাল বিকেলে ছাতকে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সমাবেশে সুরঞ্জিত সেনগুপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বাজেট নিয়ে সমালোচনার জবাব দেন। উপজেলার বটেরখাল নদীর ওপর ছয় কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মিত হবে।সমাবেশে সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘এখন আর বাজারে বাজারে গ্রেনেড ফোটে না। দেশ এখন জঙ্গিবাদমুক্ত। সরকার দেশকে দুর্ভিক্ষ ও জঙ্গিবাদমুক্ত করে তুলেছে।’