বাজেট রিপোর্টিং বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাজেট ও অর্থনৈতিক রিপোর্টিং-বিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ কর্মশালা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘গণতান্ত্রিক বাজেট আন্দোলন তরুণ সাংবাদিক সম্মিলন-২০১৪’-এর অংশ হিসেবে এ কর্মশালা হয়। কর্মশালায় আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুসতাক আহমেদ ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরোর প্রধান শিবলী নোমান। রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম রাহমান এতে সভাপতিত্ব করেন।