বাজেট সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কুর্শা ও হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ওই দুই ইউনিয়ন পরিষদের সামনে বাজেট সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর ইসলাম, হাড়িয়ারকুঠির ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, তারাগঞ্জ বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।