বাজেট ২৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট ২৫ জুলাই ঘোষণা করা হবে। গতকাল দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির ১৯তম বিশেষ সভায় (বাজেট) এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং নগরের কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য বরাদ্দ রাখা হবে। বাজেটে পৌরকর বাড়ানো হবে না।