বাজেটকে স্বাগত জানিয়েছে আ.লীগ, সিপিবিসহ অন্যদের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগসহ কয়েকটি দল ও সংগঠন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ বাজেটকে গণমুখী আখ্যা দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করেছে। অন্যদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) কয়েকটি দল ও সংগঠন বাজেটের সমালোচনা করেছে।বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।সিপিবির সভাপতি মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, এ বাজেট মুক্তিযুদ্ধের চেতনা-ধারা তথা চার রাষ্ট্রীয় মূল নীতির ভিত্তিতে রচিত হয়নি। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) গণসংহতি সমিতি, জাকের পার্টি ও পিপিপি প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেছে।