বাজেটে গবেষণা খাতে বরাদ্দ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরের তুলনায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ বেড়েছে। গত বছরের বাজেট ছিল ২৭৭ কোটি ২৯ লাখ টাকা। এবার সেটি বেড়ে হয়েছে ৩০৬ কোটি ২০ লাখ টাকা।গত বছর মোট বাজেটের ১১ দশমিক ০৯ শতাংশ বরাদ্দ ছিল শিক্ষা ও গবেষণা খাতে। তবে বছর শেষে সংশোধিত বাজেটে তা কমে ১০ দশমিক ৯৮ শতাংশ হয়েছে। তবে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাদ্দই রেখেছে ১০ দশমিক ৭১ শতাংশ।