বাজেটে পানি স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে গ্রাম-শহরের বৈষম্য দূর করে সুনির্দিষ্ট প্রকল্প নিয়ে এ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে ওয়াটার এইড বাংলাদেশসহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাগুলো এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে গত নয় বছরের এ খাতে বাজেটের তুলনামূলক চিত্র তুলে ধরেন ওয়াটার এইড বাংলাদেশের নীতি ও পরামর্শক বিভাগের প্রধান শামীম আহমেদ।