বাজেটে পার্বত্য এলাকাকে প্রাধান্য দেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে এক আলোচনায় বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর ওই এলাকায় অনেক অগ্রগতি হলেও সেখানকার জনগোষ্ঠীর জীবনমান এখনো অনেক পিছিয়ে আছে, যা হতাশাজনক। এ জন্য জাতীয় বাজেটে ওই এলাকাকে প্রাধান্য দিতে হবে।
রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘জাতীয় বাজেট ২০১৪-১৫: পার্বত্য চট্টগ্রাম পরিপ্রেক্ষিত’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে উন্নয়ন সমন্বয় নামে একটি বেসরকারি সংস্থা।
সভায় বাজেট বিশ্লেষক মাহফুজ কবীর ধারণাপত্রে পার্বত্য চট্টগ্রামের মানুষদের বিভিন্ন সমস্যা ও বাজেটের বিভিন্ন তথ্য তুলে ধরেন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাংসদ ফজলে হোসেন বাদশা, সাবেক সচিব এ এন এম নাসির উদ্দিন প্রমুখ।